1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়ার শফিকুল ইসলামের ছেলে রাতুল (২২), শাবরুল কারিগর পাড়ার বিপুল হোসেনের ছেলে তারেক হোসেন (৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার মৃত আলমগীর হোসেনের ছেলে সুমন প্রামানিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মৃত পুটু মিয়ার ছেলে সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মৃত গোলাম মো. পাশার ছেলে মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার মৃত কামাল মিয়ার ছেলে কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়ার মৃত সাজ্জাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচারবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) গাইবান্ধা ও দিনাজপুরগামী হয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেট কারে থাকা ১৪-১৫ জনের একদল ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল-আমীন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এরপর পিকআপ মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে মোট ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট