1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। বগুড়া শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি আরো জানান দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট