1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দু’টি ক্লিনিকে ১ লক্ষ ১৫ হাজার অর্থদন্ড - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় দু’টি ক্লিনিকে ১ লক্ষ ১৫ হাজার অর্থদন্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি উপজেলার মোকামতলা বাজারে সালেহা ডায়াগনস্টিক সেন্টার ও হেল্থ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মেডিকেল প্র্যাক্টিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লক্ষ টাকা সালেহা ডায়াগনস্টিক সেন্টারের এবং হেল্থ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীনসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট