1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা নাতি আটক। - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা নাতি আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে এক নাতির হাতে দাদা নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতির নাম মো. সোহেল রানা (২২) তিনি সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিনই সে নেশার টাকার জন্য দাদার কাছে দাবি করত। রবিবার সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি সোহেল রানাকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সাংবাদিকদের জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট