1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ২১ - নব দিগন্ত ২৪
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ২১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে, শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন। থানা সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই মামুন এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তাঁর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।###

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট