1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের রামাইডাঙ্গা বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে গোয়ালজানী গ্রামের সাবা (৮) নামের এক শিশু তার বন্ধুদের সঙ্গে জলাপাই পাড়তে গিয়ে বিলে লাশটি দেখতে পায়। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং খবর দেয় পুলিশকে। সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গোয়ালজানী গ্রামের শিশু মো. আরাফাত হোসেন জানায় আগের দিন সে ওই ব্যক্তিকে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছিল। স্থানীয়রা জানান গ্রামে কেউ নিখোঁজ নেই। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি অন্য কোনো এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট