1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী এলাকায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে একটি চারতলা ভবনের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।বঅভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনিরুজ্জামান (৪৫) পেশায় একজন ব্যবসায়ী। তিনি টাউন কলোনী এলাকার সাবেক সেনা সদস্য মো. আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ও তার পরিবার ব্যবসায়িক কাজে দোকানে যান। পরে বিকেল সাড়ে ৪টায় বাসায় ফিরে এসে দেখেন, ঘরের মূল দরজার হ্যাজবল কাটা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
মনিরুজ্জামান জানান, চোরেরা তার আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার – যার মধ্যে ৩টি গলার চেইন, ২টি হার, ২টি হাতের বালা ও ৪টি আংটি রয়েছে—এবং নগদ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্রও নিয়ে যায় চোরেরা। একই সময়ে ভবনের আরেক ভাড়াটিয়া জাকির হোসেনের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রথমে দোতলায় তার বাসায় প্রবেশ করে ঘর তছনছ করে এবং নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়। এরপর তারা তিনতলায় মনিরুজ্জামানের ফ্ল্যাটে হানা দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভবনের আরেক ভাড়াটিয়া মাসুদ মজুমদার জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি তার রুম থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। চোরেরা তাকে রুমের ভেতর আটকে রেখে নির্বিঘ্নে অন্য ফ্ল্যাটগুলোতে চুরি সম্পন্ন করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রুম থেকে বের হন এবং চুরির বিষয়টি জানতে পারেন। ভবন মালিক সাবেক সেনা সদস্য আব্দুল মালেক জানান, তিনি পৌনে ৪টার দিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মনিরুজ্জামানের ফ্ল্যাটের গেট ও দরজার তালা ভাঙা। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।” পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট