1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত । - নব দিগন্ত ২৪
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত খন্দকার গাড়িদহ (নয়মাইল) জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনা সদস্য রিফাত ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহত সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট