1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
এএসআই(সশস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, ফরিদপুর বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ‎রোববার (১ মার্চ ) ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে ভরিয়া এলাকায় ‘হাসি-খুশি স্টোর’ নামীয় দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। ‎অভিযানকালে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ নামীয় বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩)-এর জি-৩ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি জিপারযুক্ত পলি প্যাকেটে মোট ৬,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রতি প্যাকেটে যথাক্রমে ২,৫০০, ২,৫০০ ও ১,৯৫০ পিস) ‎মাদক ব্যবসায় ব্যবহৃত একটি NOKIA TA-1010 বাটন মোবাইল ফোন (সিমসহ) ‎গ্রেপ্তারকৃত শংকর চন্দ্র রায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিংজানি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত রমেশ চন্দ্র ও মাতা মৃত সরলা বালা। ‎এ ঘটনায় শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। ‎কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট