1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মোনায়েম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় মোনায়েম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানির লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিপি খাতুন (৪০) নামের একজন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর সাইটে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়ে থাকলে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়ন হয়ে থাকে। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস সংরক্ষণের জন্য ডোবার পাশে যায়। এ সময় বিদ্যুতারিত লিপি খাতুন হয়ে গুরুতর অসুস্থ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মিন্টু ও আব্দুল মোনায়েম কোম্পানির ডেইলি লেবার রাসেল জানান আমরা দেখি আব্দুল মোনায়েম কোম্পানির উত্তর সাইডে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লিপি খাতুন একসময় এই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট