1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মোবাইলে প্রেমের সম্পর্ক! বিনোদন পার্কে বেড়ানোর নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় মোবাইলে প্রেমের সম্পর্ক! বিনোদন পার্কে বেড়ানোর নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ

আতিকুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় মোবাইলে ফোনে পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্ক। অতঃপর বিনোদন পার্কে বেড়ানোর নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে কথিত প্রেমিক। ভিকটিম স্কুল ছাত্রী ওই কিশোরী কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার শহরের একটি আবাসিক হোটেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় অভিযুক্ত হলো ধর্ষক বগুড়া সদরের নামুজা ভান্ডারি পাড়া গ্রামের পিন্টু মিয়ার পুত্র ইমরান। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তার পিতা বলেন, তার মেয়ে ১০ম শ্রেণিতে পড়া লেখা করে। এরই মধ্যে পাশের উপজেলার ইমরান নামের এক যুবকের সাথে মুঠো ফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেটি প্রেমের রূপ নেয়। সকালে স্কুলে যাওয়ার কথা বলে তার ছেলে বন্ধু তথা প্রেমিকের সঙ্গে বগুড়া সদরের ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে তাকে নানা প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্ক ধর্ষণ করা হয়। এরপর কিশোরী ক্রমশ অসুস্থ হয়ে পড়লে ঘটনার বেগতিক দেখে ওই সময় ধর্ষক বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। পরে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী বর্তমান আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় ধর্ষিতা পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এঘটনার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে!!

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট