1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইভাবে হাইওয়ে পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জেলা জাসাস পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপী বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট