1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ - নব দিগন্ত ২৪
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সজীব হাসান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সজীব হাসান( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম অমল চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার ফেপিড়া গ্রামের মৃত জীবন চন্দ্র দাসের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌণে ১২টার দিকে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। সে সময় তিনি একটি অটোভ্যানে ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং কাউকে আটকও করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট