1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর - নব দিগন্ত ২৪
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আতিকুর রহমান , স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারের দেয়া বিশেষ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে নিজের পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘নশিপুর চৌকিরদহ খাল’ খনন ও পুনঃখনন কাজের শুভ সূচনা করেন তিনি ‘দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন’ প্রকল্পের মাধ্যমে সারা দেশের হারিয়ে যাওয়া জলাশয়গুলো পুনর্উদ্ধারের যে মহাপরিকল্পনা বর্তমান সরকার হাতে নিয়েছে, এই কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি বিপ্লব ত্বরান্বিত করতে পানির আধার রক্ষা করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশজুড়ে নদী ও খাল খনন করার যে প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিয়েছিলাম, আজ তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই খাল খনন সম্পন্ন হলে নশিপুরসহ আশপাশের এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবেন, ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা পাবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, কেবল খনন করলেই হবে না, এসব জলাধারকে দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে।
গাবতলীর নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘকাল ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির অভাব প্রকট হয়ে দেখা দিত। সরকারি এই উদ্যোগের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, যা স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করবে। প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদী-নালা ও খাল সচল রাখা মানেই হলো দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা যেমন প্রকৃতিকে রক্ষা করছি, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ নিশ্চিত করছি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের এমন পরিবেশবান্ধব ও কৃষি সহায়ক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়ীসহ পুরো গাবতলী এলাকার মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট