1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যা। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে যুবককে হত্যা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধিঃ

একটি মাত্র এসএমএস ঘিরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ তুলেছে ভুক্তোভোগীর পরিবার। মঙ্গলবার সকাল ৮টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাবিলের মরদেহ পেয়েছে পরিবার। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে। নিহত কাবিল হোসেন ওই গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত কাবিল হোসেনের স্ত্রী শাপলা খাতুন জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে মেলায় কথা বলে বের হয়। রাত ১০টায় বাড়িতে না আসায় তাকে মোবাইলে জানানো হয় সন্তানদের ঔষধ নিয়ে আসার জন্য। এরপর ঘুমিয়ে যায়। রাতে আর বাড়িতে ফিরেনি। সকাল ৮টার দিকে খবর পায় হাসপাতালে তার মরদেহ রাখা আছে। রাত ৩টার দিকে ফুফু শাশুরীর ছেলে দেবর সজিব তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। সে মারা যাওয়ায় তাকে রেখে সজিব পালিয়ে যায়। শাপলা খাতুন আরো জানান, গত প্রায় সাত মাস পূর্বে সজীবের ভাবীর মোবাইল ভুলক্রমে একটি “নাইস” লেখা এসএমএস যায় আমার স্বামীর মোবাইল থেকে। এ নিয়ে আমার স্বামী ভূল স্বীকারও করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে স্বামী কালিবকে হত্যা করেছে। প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরে সুমাইয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। গতকাল হয়তো মেলা থেকে বাজার করে মোটরসাইকেল নিয়েই তার বাড়িতে গেছে। পরবর্তীতে প্রেমিকা সুমাইয়ার পরিবার তাকে হত্যা করে রাত ৩টার দিকে সজিবের মরদেহ হাসতাপালে রেখে পালিয়ে যায়। সুমাইয়াদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সজিবের বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এরপর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরকীয়ার জেরে তাকে হত্যা করেছে সুমাইয়ার পরিবার। এবং হত্যাকারীদের বাড়ি থেকে নিহত কাবিলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের ধরার জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট