1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদিঘীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

বগুড়া আদমদিঘীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে সোমবার বিকাল সোয়া ৫টায় উপজেলার সান্তাহার এলএসডি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, সরকারের আপদকালীন মজুত বৃদ্ধি এবং কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানী বলেন, চলতি বোরো সংগ্রহ মৌসুমে উপজেলায় ৪৯ টাকা দরে ১৮ হাজার ৮১২ মেট্টিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৮১৬ মেট্টিক টন ধান সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, গত আমন সংগ্রহ মৌসুম থেকে এবার প্রতি কেজি ধানে চার টাকা এবং প্রতি কেজি চাল দুই টাকা মুল্য বৃদ্ধি করেছে সরকার। একারণে আশা হচ্ছে এবার সংগ্রহ অভিযান শতভাগ সফল হবে। সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানী, সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার (সিএসডি) এর ব্যবস্থাপক তারিকুল ইসলাম রুবেল, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া, সান্তাহার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদ অটোমেটিক চালকলের কর্ণধার আহমেদ আলী স্বপন, আল-আমিন হাস্কিং চালকলের মালিক ওয়াহেদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে বুশরা গ্রুপ, নাহিদ অটোমেটিক চাল ও আল-আমিন হাস্কিং চালকলের নিকট থেকে ৮৩ মেট্টিক চাল সংগ্রহ এবং সংগৃহিত চালের মুল্য পরিশোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট