1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদিঘী বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়া আদমদিঘী বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য এমদাদুল হক সাঈমসহ বিএনপি’র দুই পক্ষের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় উপজেলার চাঁপাপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের জানা গেছে উপজেলা কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে সভাপতির পদে বিএনপি’র চাঁপাপুর ইউনিয়ন সভাপতি ফরিদ সরকার সমর্থিত আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈমসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল প্রস্তাবিত কমিটি রাজশাহী শিক্ষা বোর্ডে প্রেরণ করেন। সে অনুযায়ী ফরিদ সরকার সমর্থিত ব্যক্তি আলমগীর হোসেনকে রাজশাহী শিক্ষা বোর্ড ৬ মাসের জন্য ম্যানেজিং কমিটির এডহক হিসেবে নিয়োগ দেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসাদাচারণ ও আর্থিক নানা অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম এবং কিছু শিক্ষক বগুড়া জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। গতকাল সোমবার (২৩ জুন) বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে তদন্ত আসছেন। এমন খবরে অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিএনপি’র একটি গ্রুপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ ও বিচার দাবি করে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে চাঁপাপুর কড়ইতলা এলাকায় যাবার পথে বিএনপি’র অপর একটি গ্রুপ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় চাঁপাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈম, সিরাজুল ইসলাম, এডহক কমিটির সভাপতি আলগীর হোসেন ও এমামুল হক আহত হন।
এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ সরকার জানান কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হওয়ায় বিএনপি’র অপরপক্ষ সভাপতি নিযুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করলে আমরা প্রতিহত করি। চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আহত এমদাদুল হক সাঈম বলেন, প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের নানা অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী তার পদত্যাগ ও বিচার দাবি করে মিছিল বের করলে ফরিদ সরকারের লোকজন হামলা ও মারপিট করে।
কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত হবে বিষয়টি সঠিক। তবে বিদ্যালয়ের বাইরে কী ঘটেছে তা জানা নেই। জেলা শিক্ষা অফিসার রমজান আলী বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে পাওয়া অভিযোগ সঠিকভাবে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট