1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে গ্রাম পুলিশ সদস্যকে কাফনের কাপড় ও চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে গ্রাম পুলিশ সদস্যকে কাফনের কাপড় ও চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাম পুলিশের এক সদস্যকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দূর্বৃত্ত। মঙ্গলবার রাতে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাম পুলিশের সদস্য রামচন্দ্র (৫৫) ও তার পরিবার পরিজন। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা গেছে,আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ঋষিপাড়ার বাসিন্দা রামচন্দ্র ২০০০ সালে উপজেলার সান্তাহার পৌরসভা শহরে অবস্থিত বগুড়া জেলা সিএনজি ও অটোপেম্পু মালিক সমিতিতে সচিব পদে চাকরি নেয়। এরপর ২০০৯ সালে হয় গ্রাম পুলিশের চাকরি। গ্রাম পুলিশের চাকরিতে কর্ম এলাকা হয় ইউনিয়নের বামনিগ্রাম গ্রামে। চাকরিরত অবস্থায় রামচন্দ্র বামনিগ্রাম গ্রামের জনৈক গোলাপি বানু নামের এক নারীর প্রেমে পড়ে। পরে ২০২০ সালে রামচন্দ্র তার প্রেমিকা গোলাপির কিছু শর্ত মেনে নিয়ে দ্বিতীয় বিয়ে করে। এর এক বছর পর নানান বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতের অমিল দেখা দেয়। এই অবস্থায় রামচন্দ্র ২০২১ সালে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতিতে তালাক প্রদান করেন। তালাক নোটিশ পাওয়ার পর থেকে গোলাপী বানু ক্ষিপ্ত হয়ে উঠে রামচন্দ্রের উপর। চলতি বছরের ২৬ জুন হঠাৎ করে মোবাইল ফোনে গোলাপী বানু অকথ্য ভাষায় তাকে গালিগালাজ ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেন। এর দুই দিন পর কয়েকজন কথিত সাংবাদিক ও ইউনিয়নের এক মেম্বার নিয়ে গঠিত ধাঁন্দাবাজ দল গোলাপি বানুকে নিয়ে রামের গ্রামের বাড়িতে যায় এবং তাকে স্ত্রীর মর্যাদা দিতে রামচন্দ্রকে চাপ প্রয়োগ করে। স্ত্রী হিসাবে মেনে না নিলে নগদ তিন লাখ টাকা দিয়ে মিটমাট করার দাবী করে। কিন্তু রামচন্দ্র তাদের দাবী অস্বিকার করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা রামের বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনার পর দিন রামচন্দ্র আইনশৃংখলা বাহিনীর নিকট লিখিত অভিযোগ দায়ের করে। এর ফলে চরম বেকায়দায় পড়ে ধাঁন্দাবাজরা। তারা দফায় দফায় গোপন বৈঠক করে রামচন্দ্রকে আপোষ মিমাংশা করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু রামচন্দ্র আপোষ মিমাংশা না করা বিষয়ের সিদ্ধান্তে অটল থাকেন। এমন অবস্থায় মঙ্গলবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাগে করে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে যায় ওই মালিক সমিতি কার্যালয়ের বারান্দায়। ওই চিরকুটে “রাম শোন, সত্য মিথ্যা জানি না। আগামী দুই দিনের মধ্যে বামনিগ্রামের গোলাপি বানুর টাকার বিনিময়ে সব মিটমাট করবে। না হলে সিএনজি অফিসের সচিব পদ আর গ্রাম পুলিশের চাকরি হারাবে। তবুও যদি না মানো তাহলে তুমিসহ তোমার সহযোগীরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এই কাফনের কাপড় তোমার সঠিক সিদ্ধান্তের জন্য উপহার” লেখা রয়েছে। এবিষয়ে মোবাইল ফোনে রামচন্দ্র জানান, সান্তাহার ফাঁড়ির পুলিশ আলামত জব্দ করে নিয়ে গেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য রামচন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট