1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে বেডো সমৃদ্ধি কর্মসূচির সভা - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়া আদমদীঘিতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে বেডো সমৃদ্ধি কর্মসূচির সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ‘৩৬ জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বেডো সমৃদ্ধি কর্মসূচি। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বেডোর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন ও বেডো সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাব্রতী শিক্ষক সুমাইয়া আক্তার প্রমূখ। সভা শেষে বেডো সমৃদ্ধি কর্মসূচিভুক্ত এলাকায় সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য ১০জন কিশোরী, তরুণ ও প্রবীণকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন বলেন, তারুণ্য শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তরুণরাই পারে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরতে। তরুণদের টগবগে রক্তগরম তেজ অসম্ভবকে সম্ভব করতে পারে। একটি দেশের যেকোনো সময়ের চিত্রনাট্য প্রেক্ষাপট পাল্টানোর অবদান থাকে তরুণদের। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে দেশের প্রতিটি ক্রান্তিকালে তরুণরাই মানবঢাল হয়ে কাজ করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট