1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস পালিত

আতিকুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে শ্রমিক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ১ মে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় আদমদীঘি উপজেলা শ্রমিক দল কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা ছাত্র দলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম রানা, উপজেলা তাঁতী দলের সভাপতি আকবর খান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাজেম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সভাপতি জুয়েল, নশরৎপুর ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, কুন্দগ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ, চাঁপাপুর ইউনিয়নের সভাপতি জুয়েল আহম্মেদ, সান্তাহার ইউনিয়নের সভাপতি রুহুল আমিন-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট