1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহ ভাজন নারীকে তল্লাশি করে গাঁজা উদ্ধার রাণীশংকৈলে ১৯ দুঃস্থের হাতে যাকাত তহবিলের চেক তুলে দিল ইসলামী ফাউন্ডেশন ২০ টির অধিক মামলার আসামী, বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও গোফরান বাহিনীর প্রধান মোঃ নাসির শেখ সহ ২ জন আটক করেছে ডিবি পুলিশ যশোর রায়গঞ্জ প্রেসক্লাব নবগঠিত কমিটির উদ্যোগে ঈদ উপহার প্রদান রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ ডিবি যশোরের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ ০৩ জন আটক পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বগুড়া আদমদীঘিতে যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে এই আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। ইফতার শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আমরা আগে থেকে জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ পেলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের এ ধরনের প্রকাশ্য আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে কি না সেটিও এখন আলোচনায় রয়েছে বলে জানায় স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট