1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ৬৫ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে ৬৫ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি সান্তাহার থেকে ৬৫ পিস নেশার ইনজেকশন (এ্যাম্পল) সহ রেনু আক্তার ওরফে রেনুকা (৩৮) ও মানিক হোসেন (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। রোববার (২৯ জুন) রাতে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা জনৈক সৌদি প্রবাসি ইমরানের বাড়ির ভিতর থেকে তাদের গ্রেপ্তার ও এ্যাম্পল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রেনু আক্তার ওরফে রেনুকা সান্তাহার ইয়ার্ড কলোনীর ইমরানের স্ত্রী ও মানিক হোসেন নওগাঁ জেলা সদরের কৃত্তিপুর হরিরামপুর পশ্চিমপাড়ার হামিদুর রহমান খেকার ছেলে। সান্তাহার পুরিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, রোববার রাতে সান্তাহার ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসির বাড়িতে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত নারী ও পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা নেশার ৬৫ পিস ইনজেকশান জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট