1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘির উথরাইল-বামনিগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বগুড়া আদমদীঘির উথরাইল-বামনিগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭৮টাকা ব্যায়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল থেকে বামনিগ্রাম পর্যন্ত ১০০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মেসার্স সাগর কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানটি সড়কের উন্নয়ন কাজ করছেন। উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ঠিকাদার আব্দুল আলীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, ইউপি সদস্য এমদাদুল, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সোহেল, এখলাস, রতন, বাবু ও জাহিদুল প্রমূক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট