1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া দুপচাঁচিয়ায় বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া দুপচাঁচিয়ায় বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সজীব হাসান
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সজীব হাসান,, ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় সুফিয়া বেওয়া ওরফে বুলবুলি(৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সুফিয়া দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর দক্ষিনপাড়া মহল্লার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। গত ৮এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জননী সুফিয়া বেওয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। গত ঈদুল ফিতরের পূর্বে সুফিয়া বেওয়ার ছেলে মিঠু(৩০) ও ছেলে বউ ঢাকা থেকে তার বাড়িতে আসে। সম্প্রতি ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে সুফিয়া বেওয়ার বাড়ির জায়গা নিয়ে বাক বিতন্ড হয়। বিষয়টি সুরাহার জন্য সুফিয়া থানায় জানান। পুলিশ বিষয়টি আপোশ মিমাংশা করে দেয়। হঠাৎ করে সুফিয়ার ছেলে তার বউকে নিয়ে ঘটনারদিন রাতে বাড়ি থেকে চলে যায়। ৯এপ্রিল বুধবার সকালে এলাকাবাসী সুফিয়া বেওয়ার কোনো সারা না পেয়ে তার মেয়েকে খবর দেয়। তিনি এসে দেখেন তার মা মৃত অবস্থায় ঘরের মধ্যে বিছানার ওপর পড়ে রয়েছে। এলাকাবাসী সুফিয়ার ছেলে মিঠুর সঙ্গে যোগযোগ করার চেষ্টা করলে মিঠু মোবাইল ফোন ধরেননি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সুফিয়া বেওয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট