1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই - নব দিগন্ত ২৪
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

বগুড়া শেরপুরে সড়কে গাছ ফেলে অটো রিক্সা ছিনতাই

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর- শেরুয়া বটতলা সড়কে ভোর রাতে গাছ কেটে রাস্তা অবরোধ করে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিক্সা চালক হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে দুলাল হোসেন ভবানীপুর রাস্তায় পৌঁছালে একদল ডাকাত আগে থেকেই গাছের গুড়ি ফেলে তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী বলেন, ভবানীপুর ও বিশালপুর এলাকায় আমাদের চারটি ইউনিট নিয়মিত কাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই সেখানে সৌরবিদ্যুৎ বসানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট