1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বগুড়া সান্তাহারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: সান্তাহারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। এছাড়া ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় (ঢাকা মেট্রো-ট ১৪৯৪৭০) নম্বরের একটি প্লেট ফেলে যায়। এঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম চালক সাইদুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষনা করেন। নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট