1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে


আতিকুর রহমান,স্টাফ রিপোর্টার: বগুড়া সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীর (নতুন বাজার) মহল্লার বুলবুল আহমেদ (২৯) নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্যকে গ্রেপ্তার করেছে । গ্রেফতারকৃত বুলবুল আহমেদ সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীর (নতুন বাজার) মহল্লার শাহ কামাল হোসেনের ছেলে। তিনি সান্তাহার পৌর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত আহবায়ক কমিটির সদস্য। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , গত ১৯ আগস্ট -২০২৪ ইং সোমবার রাতে সান্তাহার পৌরসভার তিয়রপাড়া মোড়ে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ আগস্ট ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট