1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে নেশার এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া সান্তাহারে নেশার এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : আদমদীঘির সান্তাহারে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (১২ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিস আছে ইনচার্জ এস, এম, মোস্তাফিজুর রহমান জানান গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট