1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের আব্দুল মহিত বিজয়ী - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া-৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের আব্দুল মহিত বিজয়ী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বগুড়া-৩ আসনে মোট ১১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট