1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বদরগঞ্জে শিশুদের খেলার মাঠে গোবর ফেলে স্বাস্থ্যঝুঁকি, এলাকাবাসীর ক্ষোভ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

বদরগঞ্জে শিশুদের খেলার মাঠে গোবর ফেলে স্বাস্থ্যঝুঁকি, এলাকাবাসীর ক্ষোভ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বদরগঞ্জ প্রতিনিধি:
রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর মন্ডলপাড়া এলাকার ছোট শিশুদের একমাত্র খেলার মাঠে প্রতিনিয়ত গোবর ফেলা হচ্ছে। এতে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়মিতভাবে গরুর গোবর এই খেলার মাঠে ফেলে রাখছেন। এর ফলে মাঠে দুর্গন্ধ ছড়াচ্ছে, জমে আছে নোংরা ও ময়লা-আবর্জনা। এতে শিশুরা খেলাধুলা করতে পারছে না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এলাকাবাসী জানান,
“এটা আমাদের বাচ্চাদের একমাত্র খেলার জায়গা। এখানে গোবর ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে। আমরা বহুবার বলেছি, কিন্তু কেউ শুনছে না।”

এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চান, দ্রুত গোবর পরিষ্কার করে মাঠটি শিশুদের খেলাধুলার উপযোগী করে তুলতে এবং ভবিষ্যতে যেন কেউ এখানে ময়লা ফেলতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করা হোক।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই গুরুতর সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট