1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন ৪ ওয়ার্ডে যুবদলের মত বিনিময় সভা অনুষ্টিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন ৪ ওয়ার্ডে যুবদলের মত বিনিময় সভা অনুষ্টিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মনা যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোরের শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা ৪ নং ওয়ার্ড ( শিবনাথপুর – কৃষ্ণপুর) কৃষ্ণপুর প্রাইমারী স্কুল মাঠে আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ৪নং ওয়ার্ড যুবদলের নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুদলের শার্শা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ফারুক হাসান।

 

এসময় বক্তারা বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তি শালী করতে হবে ।সকল ভেদাভেদ ভুলে সবাই কে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিক যে নিয়ে আসবে আমরা সবাই তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে নির্বাচিত করতে হবে। আপনারা সংগঠনকে বুকে ধারন করে দলকে শক্তিশালী করুন। নিজের দল ভারী করার জন্য কোন ফ্যাসিবাদের দোষর কে দলে আশ্রয় দিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করবেন। গত ১৭ বছর যারা আমাদের উপর হামলা মামলা করেছে তাদের কে দলে আশ্রয় দিবেন না। বিগত দিনে যারা আওয়ামী লীগ করলেও পরিচন্ন রাজনীতি করেছেন কিংবা আওয়ামীলীগের অত্যাচার,ঘুম,খুন দেখে আওয়ামীলীগ ছেড়েছেন তাদের কাছে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা তুলে ধরুন। ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মহানায়ক তারেক রহমান । তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হবে। তিনিই হবেন আগামীর রাষ্ট্র নায়ক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত মেম্বর,যুবদল নেতা জিয়াউর রহমান বিশ্বাস, আহসান হাবিব লিটন,লিখন মাহমুদ, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান,আব্বাস উদ্দিন মশিয়ার রহমান,

শাহিন আলম,দিপ্তী,সোহেল মাহমুদ, সেচ্ছাসেবক দলের নেতা মহাসিন কবীর, হাফিজুর রহমান,

সাদ্দাম হোসেন,আবু সাঈদ,টুটুল, আলম, শাহিন,প্রমুখ।

 

মত বিনিময় সভা পরিচালনা করেন,পুটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের নেতা জাহিদুল ইসলাম লিটন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট