1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা যশোর জেলায় অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা যশোর জেলায় অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ইং- ২৬/০৯/২০২৫ খ্রিঃ ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হলো যশোর, মাগুরা, নড়াইল,ঝিনাইদাহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস হতে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দের বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা।

সকাল ১০.০০ ঘটিকায় এএসআই(নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) এবং বিকাল ১৫.০০ঘটিকায় কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি(MCQ) পরীক্ষা পরিচালনা করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা ও সভাপতি বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটি, যশোর কেন্দ্র।

পরীক্ষা গ্রহণ শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পরীক্ষার সকল ইনভিজিলেটরগণকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একই সাথে এতো সুন্দর একটি পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য জনাব রওনক জাহান মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, পুলিশ সুপার, পিটিসি খুলনা, জনাব শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা সহ যশোর জেলার অন্যান্য অফিসাবৃন্দ এবং মাগুরা, ঝিনাইদহ্ জেলা থেকে আগত বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটরগণ সহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট