1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপি চেয়ারপার্সনের জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বিএনপি চেয়ারপার্সনের জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ দুই কলেজের নেতৃবৃন্দও উদ্বোধনী খেলায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট