1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা-আব্দুল মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
এএসআই(সশস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, ফরিদপুর বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা-আব্দুল মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : “বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা, সকল মতভেদের, সকল ধর্মের, সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন করে গড়তে চায়। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আর আমাকে আদমদীঘি-দুপচাঁচিয়া বাসী তাদের সেবা করার সুযোগ দিলে শিক্ষাসহ এলাকার যাবতীয় উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় কালে শুভেচ্ছা বক্তব্যে কথা গুলো বলেন আব্দুল মহিত তালুকদার। আজ (৮ ডিসেম্বর) সোমবার বেলা এগারো ঘটিকার সময় বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অনিত চন্দ্র পালেরের সঞ্চালনায় মত বিনিময় সভায় আদমদীঘি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার আবু কালাম আজাদ, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ এবং অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বিএনপি নেতা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। মত বিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, জিয়া পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট