1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!!

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আতিকুর রহমান :
বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার (৪ মে) ভুক্তভোগী ২৫ বছর বয়সী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আরিফ উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছিলেন আরিফ।

সর্বশেষ গত ১২ এপ্রিল সন্ধ্যায় মাকে রাজি করানোর কথা বলে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেসময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। অভিযোগ রয়েছে, সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করেন তিনি। পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট