1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনের ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনের ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্র জানায়, লিটনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বোমাবাজি, মাদকসহ সাতটি মামলা ছিলো। চিহ্নিত এ সন্ত্রাসীকে দ্রুত বিচার আইনের একটি মামলায় আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার ভাষ্য ওই দিন রাত সাড়ে নয়াটায় বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র ও গুলি আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করে এসআই মনিরুল ইসলাম ১৫ অক্টোবর লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে বিচারক লিটনের উপস্থিতিতে অস্ত্র আইনের ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড একই সাথে গুলি আইনের ধারায় আরও সাতবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট