1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোলে ছয় ছিনতাইকারী নারী আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বেনাপোলে ছয় ছিনতাইকারী নারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪) ও তার ১০ মাসের ছেলে রায়হান, জুয়েলের স্ত্রী নারগিস (২২), হোসেন আলীর মেয়ে মোরসেদা খাতুন(২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) ও শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।

ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বাজার থেকে বাড়িতে আসার জন্য ইজিবাইকে উঠেন।এসময় তার সাথে সাথে আরো ৬ নারী একই ইজিবাইকে উঠেন। এর কিছু সময় পরে ৬ নারী তাদের নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে তার গলা থেকে চেন টানদিয়ে ছিড়ে নেয়।

এসময় তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা এসে এই ৬ জন নারীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ৷ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক হয় ৬ নারী ছিনতাইকারী। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রকরের ৬ নারীকে আটক করা হয়।

এর মধ্যে সুলতানা খাতুনের একটি ১০ মাসের শিশু সন্তান রয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে  তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট