1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোলে ভারত ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশি ও সীমান্তে অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বেনাপোলে ভারত ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশি ও সীমান্তে অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ভারতফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এবং সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের বাজারমূল্য ২৮ লাখ চার হাজার ৯১৫ টাকা।

যার মধ্যে যাত্রীদের ব্যাগ থেকে শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, কসমেটিকস সামগ্রী এবং সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেলে বেনাপোল বিওপি, সীমান্তের চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এবং সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব পণ্য ও মাদক জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচার করায় সময় সেগুলো জব্দ করা হয়

তিনি আরও জানান, বিজিবির টহলদলের উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়নে এবং পণ্যগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট