1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, আটক এক যুবক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, আটক এক যুবক

পারভেজ শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মো পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)এক শিক্ষার্থীকে ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।অভিযুক্ত ওই যুবকের নাম মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। সে রাজশাহীর বোয়ালিয়ার সপুরা এলাকার মো. সাব্বির আলমের সন্তান।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে প্রক্টরিয়াল টিম উক্ত ব্যক্তিকে আটক করেন। এ সময়, তাঁর কাছ হতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জাল ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ ও ভোটার আইডি কার্ড জব্দ করা হয়।

জানা যায়, বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থী মাশরেফ আহসান ও তাঁর পিতা মো. মোজাফফর রহমানের কাছ হতে প্রতারক মুক্তাদির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গণবিজ্ঞপ্তিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা নেয়। পাশাপাশি, সে মাশরেফ ও তাঁর পিতার আস্থা অর্জনে নিজের ফোন নম্বর ব্যবহার করে জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ই-মেইল খুলে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দিতো।

এরই সূত্র ধরে মঙ্গলবার ভর্তির বিষয়ে চেষ্টা করতে মাশরেফ ও তাঁর পিতাকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসে মুক্তাদির। পরে এভাবে ভর্তি হওয়ার প্রক্রিয়ার কথা নিয়ে কিছু শিক্ষার্থী প্রশ্ন তুললে মাশরেফদের সঙ্গে মুক্তাদিরের বাগবিতণ্ডা হয়। পরে সে টাকা ফেরত দিতে চায়। এমতাবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানালে তাঁরা এসে মুক্তাদিরকে আটক করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে সেখান হতে তাঁকে তাজহাট থানায় নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি জালিয়াতির অভিযোগে আমরা একজনকে আটক করেছি। তাঁকেসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আমরা মামলা দায়ের করব। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে যোগাযোগ করতে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট