1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেরোবিতে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি নবীন বরণ ও নতুন কমিটি গঠন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বেরোবিতে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি নবীন বরণ ও নতুন কমিটি গঠন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি’ এর নবীন বরণ ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গত রবিবার (২৯ জুন,২০২৫) বিকেল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় প্রধান অতিথি উপাচার্য ড.মো: শওকাত আলীর উপস্থিতিতে রংপুর সদর থেকে আগত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব ও আইনজীবী এড. মাহফুজ উন নবী ডন ও বাংলার চোখ গ্রুপের চেয়ারম্যান মো: তানভীর হোসেন আশরাফী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এরপর দুই সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠিত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জহির রায়হান সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মেজবাউল ইসলাম মেজবা সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব গ্রহণ করে।

জহির রায়হান বলেন, রংপুর সদরের শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীদিন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি আরও ইতিবাচক কাজ করবে আশা করি।

অতিথি এড. মাহফুজ উন নবী ডন বলেন, হিংসে নয় কল্যাণে মোরা সকলে মোরা ঐক্য এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বেরোবির মেধাবী শিক্ষার্থীদের দ্বায়িত্ব রংপুরকে এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি এই সংগঠনের হাত ধরেই এই যাত্রার শুরু হতে যাচ্ছে।

প্রধান অতিথির ব্যক্তব্যে উপাচার্য ড.মো: শওকাত আলী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আশা ব্যক্ত করেন বেরোবিকে ইতিবাচকভাবে প্রকাশ করতে রংপুর জেলার শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট