1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে, ঢাকার মূলসড়কে কোনো রিক্সা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে, ঢাকার মূলসড়কে কোনো রিক্সা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার মূলসড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না। রিক্সা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহয়তায় এইসব রিক্সার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (১৩ মে ২০২৫) রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ডিএনসিসির প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, এ সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে হচ্ছে। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় নাই। প্রায়ই দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরী রিক্সা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিক্সাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া ও নির্ধারিত থাকবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, একটি জাতীয় পরিচয় পত্রের জন্য একটা রিক্সা লাইসেন্স দেয়া হবে। চলমান রিক্সা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তাবৃন্দ ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তাবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট