1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান জোসেফ বেনাপোল চেকপোস্ট গ্রেফতার - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান জোসেফ বেনাপোল চেকপোস্ট গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান জোসেফ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান,
সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সে মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে রয়েছে। তাকে নেত্রকোনা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট