1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারত থেকে আমদানী করা হলো বাংলাদেশ সেনাবাহিনী জন্য ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান - নব দিগন্ত ২৪
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত থেকে আমদানী করা হলো বাংলাদেশ সেনাবাহিনী জন্য ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সোমবার (৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী জন্য প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি মিল্ক ভ্যান বেনাপোল বন্দরে পৌঁছে যাবে বলে জানা গেছে।

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানিকারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় তিন কোটি ১২ লাখ ৩৮ হাজার ৪৬৬ টাকা। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেষ্টিক।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট