1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাঙালি জাতি মুক্তিযুষদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় দিবস আমাদের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনার স্মারক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি।

অদ্য ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট