1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করেন। এরপর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাসের, হযরত আলীকে ৬ মাসের, নয়নকে ৪ মাসের, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট