1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি যশোর কোতয়ালী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক সাতক্ষিরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষন মামলার এজাহারনামীয় ২ জন আসামী গ্রেফতার : মাদারীপুরে শিশুদের মাঝে চার শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর

মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ

নাজমুল শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

দুঃসময়ের রাজনীতি থেকে ইউনিয়ন নেতৃত্বে উত্থান,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল রাজনীতিতে পরিচিত একটি নাম বাবলু শেখ। বর্তমানে তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা হিসেবে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে রাজধানী ও নিজ এলাকায় দলীয় রাজনীতিতে যুক্ত থেকে দুঃসময়ের কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

বাবলু শেখের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় জড়িয়ে আছে রাজধানীর রাজনীতির সঙ্গে। তিনি ঢাকার কলাবাগান এলাকায় দীর্ঘদিন সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করেছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও আন্দোলনে মাঠপর্যায়ে তার উপস্থিতি ছিল নিয়মিত।

২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচিতে বাবলু শেখ প্রথম কাতারে থেকে অংশ নেন। সে সময় রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে রাজপথে অবস্থান করেন তিনি। দলীয় সূত্র মতে, ওই সময় বিএনপির জন্য ছিল অত্যন্ত কঠিন সময়, যখন অনেক নেতাকর্মী আত্মগোপনে ছিলেন। সে প্রেক্ষাপটে রাজপথে সক্রিয় থাকা বাবলু শেখকে দুঃসময়ের সাহসী কর্মী হিসেবে বিবেচনা করেন তার সহকর্মীরা।

এরও আগে, ২০১২ সালে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদি বাজার এলাকায় তিনি বিএনপির একটি ক্লাব পরিচালনা করেন। ওই সময় এলাকাটিতে বিএনপির তেমন কোনো সাংগঠনিক ভিত্তি বা প্রকাশ্য সমর্থন চোখে পড়ত না বলে স্থানীয়রা জানান। রাজনৈতিকভাবে প্রতিকূল পরিবেশের মধ্যেও দলীয় কার্যক্রম ধরে রাখার চেষ্টা করেন বাবলু শেখ।

দলীয় রাজনীতির পাশাপাশি সংগঠক হিসেবে তার ভূমিকা তৃণমূল পর্যায়ে পরিচিতি পায়। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় রাজনীতি ও স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে তিনি শিরখাড়া ইউনিয়নে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক চাপ, প্রতিকূলতা ও দুঃসময়ের মধ্যেও রাজপথে সক্রিয় থাকা বাবলু শেখের সবচেয়ে বড় পরিচয়। তৃণমূল পর্যায়ের রাজনীতিতে তার এই ধারাবাহিক উপস্থিতি ভবিষ্যতেও দলীয় রাজনীতিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট