1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এস এম ফেরদৌস হোসাইন
মাদারীপুর:

মাদারীপুরের রাজৈরে সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, দন্ডপ্রাপ্ত রাজিব হাওলাদারের ভাই সজিব হাওলাদার, কেন্দ্রীয় শ্রমিক শক্তির সদস্য জাবের হাওলাদার, উপজেলা বিএনপি নেতা বাবু হাওলাদার, মান্নান হাওলাদার, ওবায়দুর রহমান বাঘা, খালিয়া ইউপি সদস্য সাগর মিয়া, যুবদল নেতা খায়ের হাওলাদারসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, রাজীব হাওলাদার বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় তাকে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি শিশু হত্যা মামলায় ফাঁসির রায় ঘোষণা করিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। নির্দোষ হয়েও মৃত্যুদন্ডাদেশ মাথায় নিয়ে বাড়িছাড়া হতে হয়েছে রাজিবকে। এ সময় ওই প্রহসনের রায় দ্রুত বাতিল করে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর ভোরে রাজৈর উপজেলার সেনদিয়া জামে সমজিদে আরবি পড়তে বের হয় পাঁচ বছরের শিশু আদুরী। পরে নিখোঁজ হয় সে। এ ঘটনায় আদুরীরর বাবা টুকু সরদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ওই মসজিদের ইমাম শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠালে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পরে ২০১৮ সালের পহেলা অক্টোবর মাদারীপুর সিআইডি পরিদর্শক সাইদ হাসান হাফিজ ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে ২০২১ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা তিন আসামীর মৃত্যুদন্ড দেন। দোষ প্রমান না হওয়ায় খালাস দেয়া হয় অপর এক আসামীকে। এদিকে রায়ের সময় আদালতে রিমন হোসাইন উপস্থিত ছিলেন। বাকি আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছে। এছাড়া দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকার রফিক হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (২৫), একই উপজেলার কোদালিয়া বাজিতপুরের মুহিত গাছীর ছেলে রিমন হোসাইন (২৫) এবং পিরোজপুর জেলার ভৈরমপুরের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম মোল্লা (২৫)। খালাস পাওয়া আসামী হলো, বাগেরহাটের জেলার লাউপালা এলাকার সাহাজউদ্দিন হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৩৫)।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট