1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লক্ষ টাকার জাল নোটসহ ১ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ রাজধানী যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে থেকে সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বিকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রাজু এন্টারপ্রাইজ খুলনায় একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ এবং বর্ষবরণ অনুষ্ঠানে মাননীয় পুলিশ কমিশনার সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকে শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার বৈশাখী শোভাযাত্রা ঢাকা আর্ট কলেজ কর্তৃক আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করে ছাত্র_ছাএী শিক্ষক ও অধ্যক্ষ মহোদয়।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৫ এপ্রিল ২০২৬
গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় শেরপুর জেলার সদর থানার গণই মমিনাকান্দা এলাকার একটি রাইস মিল থেকে ৪০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা এবং বহনকৃত চালের মূল্য প্রায় ১০ লক্ষ ৩ হাজার টাকা।
পরদিন ৮ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ট্রাকটির গতি রোধ করে। পরে তারা ড্রাইভার ও হেলপারকে বেঁধে নেশাজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করে ট্রাকসহ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক এবং ৮০ বস্তা লুণ্ঠিত চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট