1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস - নব দিগন্ত ২৪
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্তভাবে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর সম্মান জানানো হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জাতির ইতিহাসে শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ মর্যাদায় পালন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট