1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জের ধরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোরের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাগেছে, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম ৩/৪ মাস আগে তার ছেলে রিমম (২২) কে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমমের সাথে ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রিমম হচ্ছে নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।

রিমমের স্ত্রীর সাথে তালাক হবার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সাথে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রিমমের নবাগত স্ত্রী নিয়ে পিতা ও সৎ মায়ের সাথে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দের কারনে রাতের খাবার খায়নি রিমম। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।

শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে।

এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তিনি বলেন পারিবারিক দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট